বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেফতার

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 7

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বথুন্দিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিনকে গ্রেফতার করা হয়।

মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল জানান, গ্রেফতার সাবেক চেয়ারম্যান এম এ মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাবেক ইউপি চেয়ারম্যানের গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬