Dhaka ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

গোয়ালন্দে পবিত্র আশুরার শোক মিছিল

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 120

গোয়ালন্দে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে রবিবার সকালে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে আয়োজন করা হয় বিশাল শোক মিছিল।

সকালে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ থেকে শোক মিছিলটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এই শোক মিছিলে অংশগ্রহণ করেন।

শোক মিছিল শেষে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদে কারবালায় শাহাদাৎবরণকারী হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও, একই সময়ে আঞ্জুমান-ই-কাদেরিয়া পরিচালিত গোয়ালন্দ ঈমামবাড়া শরীফ থেকেও পৃথক শোক মিছিল বের করা হয়।

দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়ার সভাপতি মো. মুক্তার হোসেন বেপারীর সভাপতিত্বে শোক মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়ার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডল, গোয়ালন্দ ঈমামবাড়া শরীফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও কোষাধ্যক্ষ সুমন হোসেন প্রমুখ।

, হিজরী ৬১ সনের ১০ই মহররম, ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। এই ঘটনা মুসলিম বিশ্বের জন্য ত্যাগ, ধৈর্য ও আদর্শের প্রতীক। পবিত্র আশুরা উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানরা দোয়া, মিলাদ ও তাজিয়া মিছিলের মাধ্যমে শোক পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে পবিত্র আশুরার শোক মিছিল

প্রকাশের সময় : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫