গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দ প্রতিনিধি :
- প্রকাশের সময় : ০৭:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 107
রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতা মো. রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার রাকিব হোসন উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সে একই ইউনিয়নের অম্বলপুর গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার সদ্ধিগ্ধ আসামি তিনি। শনিবার বিকেলে অভিযান চালিয়ে অম্বলপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Tag :

























