Dhaka ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

গোয়ালন্দে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 125

 রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকচাপায় জেসমিন (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নারী নিহত হয়েছেন। এসময় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সমানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় একজন নারী নিহত ও ৪ জন যাত্রী আহত হয়েছেন। ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ড্রাম ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী নিহত

প্রকাশের সময় : ০৩:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫