গুরুত্বপূর্ণ সংবাদ:
চোলাই মদসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 109
রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন উপজেলার দৌলতদিয়ার ১ নং ওয়ার্ড সাত্তার মেম্বার পাড়ার মো. বাচ্চু আলী সরদার (৪৩) ও দৌলতদিয়া সৈদাল পাড়ার মো. লিটন সরদার (৩৮)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ভোলাই মাতুব্বরপাড়া এলাকার নতুন ব্রিজের পূর্ব পাশের পাকা সড়কের উপর থেকে তাদেরকে ৫২ লিটার চোলাই মদসহ আটক করে। এ ঘটনায় র্যাবের এসআই মো. রাকিবুল ইসলাম বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
Tag :

























