Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণ হলে শিল্প খাতের সংকট কাটবে: বাণিজ্যমন্ত্রী ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ : ১৮ মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 199

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিবিএস নিউজের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে।

দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ জন যাত্রী ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ : ১৮ মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫