অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

- প্রকাশের সময় : ০৮:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 2
রাজধানীর ভাটারার এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারী।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করা হয়েছে।
মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে ওই বাসায় অভিযান শুরু হয়। সেখানে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসত বলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে।
সূত্রের দাবি, বাসাটি পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তবে বাসাটির মালিকানা ও এ বিষয়ে অন্যান্য তথ্য আরও তদন্ত করে দেখা হচ্ছে।





















