গুরুত্বপূর্ণ সংবাদ:
যতদিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 5
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে প্রায় ছয় দিন এ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।
সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বিডিআরআইএসের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সময় শেষে অনলাইন নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
Tag :





















