Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে নওগাঁয় সম্পদের লোভে বড় বোনকে হত্যার অভিযোগ, ছোট ভাই-ভাবিসহ গ্রেফতার ৫ জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 12

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আসন্ন এ সফরে দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে। সফরে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে অন্তত চারটি সই হওয়ার প্রত্যাশা করছে ঢাকা।

আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) প্রধানমন্ত্রী জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব এ তথ্য জানান।

তিনি জানান, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সময়োপযোগী করার সুযোগ তৈরি হবে। সফরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নেও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬