Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 626

জনতার আদালত অনলাইন ॥ ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধু বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বিনি পয়সার স্কুল এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সংস্থার পরিচালক আনম মহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী একেএম সিদ্দিক, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জোবায়রা জহুর, রাজবাড়ী আবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ খন্দকার ফারুক আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিয়া আক্তার রোজা।
প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী বলেন, বর্তমানে জ্ঞান বিজ্ঞানের যুগে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে তা অত্যন্ত সময়োপোযোগী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এ প্রাপ্ত সুবিধা কাজে লাগাতে হবে। মানুষের মত মানুষ হবে। তবেই এদেশ আরও একধাপ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে উপবৃত্তি হিসেবে চারশ টাকা করে এবং বিভিন্ন ক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনকে পুরস্কার হিসেবে বই দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৬:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০