যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা

- প্রকাশের সময় : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 6

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও কলের মাধ্যমে উত্তর কোরিয়ার হ্যাকাররা ৪০ কোটি ডলারের বেশি অর্থ চুরি করেছে বলে দাবি করেছে মর্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পরিচয় চুরির পাশাপাশি এআইয়ের মাধ্যমে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরিও করছে হ্যাকাররা।
এফবিআইয়ের সাইবার শাখার পরিচালক ব্রেট লেদারম্যান এএফপিকে বলেন, ‘অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়নে উত্তর কোরিয়ার সরকার বড় পরিসরে ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে তারা এভাবে শত শত কোটি ডলার চুরি করেছে।’
এফবিআইয়ের অভিযোগ, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকাররা দায়ী।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।
এফবিআই জানিয়েছে, বাইন্যান্সে সাইবার হামলার ঘটনা ছাড়াও উত্তর কোরীয় হ্যাকাররা প্রতারণামূলক সামাজিক কৌশল ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব খাতের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।
এফবিআই এই প্রতারণার নাম দিয়েছে ‘ফেসস্টিলার’। গত ১৮ মাসে এই কৌশলে ৪০ কোটি ডলারের বেশি অর্থ চুরি হয়েছে বলে দাবি তাদের।
























