শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 8

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের একের পর এক ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পড়ে একাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটি প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

প্রকাশের সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬