সবুজ শিশু

- প্রকাশের সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 10

যখন সন্ধ্যার সাঁঝে ঘরে ফিরলাম
দেখলাম- সবুজ শিশু টেবিলে শুকিয়ে আছে।
আমি বিমর্ষ বিগলিত হলাম,
তারপর তারে ব্যাথিত-বেদনায় হাতে তুলে নিলাম
দেখলাম- মাতৃ-শরীর ছিন্ন অবুঝ শিশু বেদনায়
সমুদ্র গভীর অন্ধকার রূপ নিয়েছে,
সকালে যে সুন্দর আলো ছড়িয়েছিল
সন্ধ্যার অন্ধকারে কেমন আন্ধার হলো!!
ঊষাকালে কর্মরঙ্গের তরুতল থেকে চয়ন করিলাম
বুঝিলাম-কারো জন্য সে সদাগ্রহ অপেক্ষা করছে।
কেউ তারে কোলে নিবে এই বুঝি তার কামনা!!
চোখের খুব কাছে- খুব কাছে
নিয়ে দেখলাম- ——এমন সুন্দর শিশুও পৃথিবীতে জন্মায়!!!
শরীরে পাঁচটি খাঁজ কাটা, এখনো পাঁচটি পাপড়ি
খয়েরি রঙের পাপড়ি এখনো ঝরে নি
খুব ভালো করে দেখে মনে হলো – মানুষের সন্তানের চেয়েও বেশি
অতি বেশি সুন্দর এই সবুজ শিশু
আমার মন আনন্দে ভরে উঠল
চেহারায় আনন্দের উজ্জ্বল- উদ্ভাস ঢেউ খেলল।
খুব আদর করে, যত্ন করে —
হৃদয়ের গভীরে গভীর থেকে ভালবাসা ফুটে উঠল
তারপর তারে টেবিলের উপর রাখলাম।
কামরাঙ্গা গাছের দিকে ফিরে তাকাতেই যেন বলল
– “এ আমার সন্তান”, আমি অস্ফুট স্বরে তারে বললাম–
এত অপূর্ব সন্তান তুমি কেমন করে জন্ম দাও!!
সূর্যের খরতাপে, বাতাসের শুষ্কতায়
বৈরী আবহাওয়ার অনাদরে শিশু শুকিয়ে গেল!
নাকি মাতৃ- শরীর ছেদন বেদনায় অনাহারে, হায় বিধির বিধি!
হয়তো মাতৃছায়ায় খেলা করছিল
আমার আনন্দের গ্রাসে বিচ্ছেদ ঘটিল!
কেন সে ঝরে পড়ল মায়ের শরীর থেকে- —
মা-ও কি তার সন্তানেরে বলি দেয়!!
হায় বিধির বিধি: তোমার কাছে কহি—
তবু যেন কখনো না ঝরে কোন মায়ের সন্তান
তুমি রেখো তারে তোমার কোলে।
























