শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বিতাড়ন নানা কর্মসূচিতে পালিত হলো মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বিতাড়ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 7

যৌতুকের টাকা না আনা ও পরকীয়ার সন্দেহের জেরে নাজমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে এক বছর বয়সী সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জাহিদ হাসান শুভর বিরুদ্ধে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈর্শডাঙ্গা গ্রামে ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূ বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) রাতে স্বামীর দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তাঁকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন জাহিদ হাসান শুভ। পরে এক বছর বয়সী সন্তানসহ নাজমিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে নাজমিনের বাবা ওসমান গনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান এবং পরে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী নাজমিন খাতুন অভিযোগ করে বলেন, তাঁর স্বামী বেকার ও মাদকাসক্ত। তিনি প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন এবং চাহিদামতো টাকা দিতে না পারলেই শারীরিক নির্যাতন চালাতেন। এ ঘটনায় নাজমিন খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, নাজমিন খাতুনের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, গৃহবধূ নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বিতাড়ন

প্রকাশের সময় : ০৬:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬