শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বিতাড়ন নানা কর্মসূচিতে পালিত হলো মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী

নানা কর্মসূচিতে পালিত হলো মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 18

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে বাংলা একাডেমি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই মীরের সমাধিস্থল পদমদীতে উপজেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত ছিল পুরো স্মৃতিকেন্দ্র এলাকা।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা এবং শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সকে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। স্মৃতিকেন্দ্রটির আধুনিকায়ন ও উন্নয়নকাজে তিনি স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নানা কর্মসূচিতে পালিত হলো মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী

প্রকাশের সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬