শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 0
বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের

পোশাকি নাম ‘সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার–২০২৫’। আদতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস–ঐতিহ্য ও গৌরবের স্মরণীর পথ ধরে বর্তমানকে উদ্‌যাপন। সেই উদ্‌যাপনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হলেন সাবেক ক্রিকেটার ও প্রবীণ সংগঠক লুৎফর রহমান মাখন। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণের মুখ হামজা চৌধুরীর হাতে। গতকাল রাজধানীর একটি হোটেলে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় যেন ফিরে এসেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অতীতের নানা সময়। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতার আয়োজনে কেউ খুঁজে নিয়েছেন পুরোনো সতীর্থকে, কেউ মেতেছেন স্মৃতিচারণায়, কারও কাছে আবার এই আয়োজন ছিল প্রিয় ক্রীড়াব্যক্তিত্বদের কাছ থেকে দেখার সুযোগ। প্রতিবারের মতো এবারও বর্ষসেরা ক্রীড়াবিদ ও আজীবন সম্মাননা ছাড়া আরও চারটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে। বিচারকদের বিবেচনার পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরী। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা। বর্ষসেরা দুই রানারআপ ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি হামজা। মঞ্চে বর্ষসেরার নাম ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হামজার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, ‘তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রেজ। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ তাঁকে নিয়ে গর্ব করে, গর্ব করবে।’ ২০০৩ সালের পর বাংলাদেশ আরও একবার তাঁর হাত ধরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বলে হামজার নাম ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী দলের গোলকিপার আমিনুল ২০১০ সালে প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। সেই স্মৃতিচারণা করে তিনি প্রথম আলোকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পাশে থাকার জন্য ও ক্রীড়া পুরস্কার আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের নিয়মিত উৎসাহ দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান।একটি বাদে বাকি সব পুরস্কারের বিজয়ী নির্বাচিত হয়েছেন জুরিদের ভোটে। কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর নেতৃত্বাধীন জুরিবোর্ডে ছিলেন সাবেক ক্রিকেটার আকরাম খান, হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, শুটার শারমিন আক্তার রত্না ও সাংবাদিক দুলাল মাহমুদ।

বর্ষসেরা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল পাঠকদেরও। এই বিভাগে মনোনীত ছিলেন হামজা, ঋতুপর্ণা, মোস্তাফিজুর রহমান, মিলি আক্তার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান পাঠকের ভোটে বিজয়ী হিসেবে ঘোষণা করেন হামজার নাম।বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন নিগার সুলতানা। দেশের বাইরে থাকায় নিগারের হয়ে পুরস্কার গ্রহণ করেন তাঁর বাবা। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বান্দরবানের টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা। ২০২৫ সালে ইসলামিক সলিডারিটি গেমসের মিশ্র দ্বৈতে রুপা জয়ের পাশাপাশি ঘরোয়া টেবিল টেনিসেও শিরোপা জিতেছেন তিনি।কাজী সাবিরের সঞ্চালনায় পুরস্কার বিতরণের বাইরে অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণা ও ক্রীড়াঙ্গনের নানা প্রসঙ্গ। প্রথম আলো ক্রীড়া পুরস্কারের প্রথম দুই আসরের বর্ষসেরা খালেদ মাসুদ ও হাবিবুল বাশার মঞ্চে উঠে তাঁদের পুরস্কার জয়ের স্মৃতিচারণা করেন। সঙ্গে ছিলেন ২০২৪ সালের বর্ষসেরা ঋতুপর্ণা চাকমা। শুরুর দিকে যাঁরা এই মঞ্চে পুরস্কার পেয়েছেন, তাঁদের পাশে এবার নতুন প্রজন্মের একজন ক্রীড়াবিদ—প্রজন্মের এই মেলবন্ধনও ছিল অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথাও। এ প্রসঙ্গে মঞ্চে লিখিত বক্তব্য তুলে ধরেন দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে একটি ছোট্ট টেবিলকে ঘিরে। সেই টেবিল দিয়েছে স্বপ্ন, হারে ঘুরে দাঁড়ানোর শক্তি ও জীবনকে বোঝার সুযোগ।’খেলোয়াড়দের সংগ্রামের কথা উল্লেখ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো এই ক্রীড়াবিদ বলেন, ‘একজন খেলোয়াড়ের জীবনে পুরস্কার ও পদক শুধু দৃশ্যমান বিষয়। দর্শক মঞ্চে শুধু পদকই দেখেন। ভেতরের লড়াই কেউ দেখেন না।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী। বক্তব্যে মতিউর রহমান সম্প্রতি প্রয়াত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ, আবদুস সাদেক ও শামীমা সাত্তার মিমুর কথা স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াঙ্গনের পরিচিত মুখদের দেখে নিজের শৈশবের স্মৃতি ফিরে আসার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এ অনুষ্ঠান বেশ স্মৃতিজাগানিয়া। এ অনুষ্ঠানে কয়েকজনকে দেখে নিজের শৈশব মনে পড়ে যায়।’

আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের

প্রকাশের সময় : ১২:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬