শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি–বরণ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 3
উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি–বরণ

পুরস্কারের রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দোতলার একটি কক্ষে বসে ফোনে কথা বলছিলেন হামজা চৌধুরী। এই প্রতিবেদক দুটি ট্রফি হাতে কক্ষে ঢুকতেই কথা বলা থামিয়ে স্বভাবসুলভ বিনয় ও আন্তরিকতায় স্বাগত জানালেন। জোড়া পুরস্কার জয়ের খবর শুনে তাঁর অভিব্যক্তিতে দারুণ উচ্ছ্বাস আর খানিকটা বিস্ময়ও। ট্রফি দুটি হাতে তুলে দেওয়ার পর মুখে হাসি ছড়িয়ে প্রথম আলো ও সিটি গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বললেন, এমন সম্মাননা পেয়ে তিনি অভিভূত।সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫-এ একটি নয়, হামজা জিতেছেন বর্ষসেরার জোড়া পুরস্কার। বিচারকদের রায়ে বর্ষসেরা ক্রীড়াবিদ, পাঠকের ভোটেও। আর সেই পুরস্কার তুলে দিতে পাশেই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবের রঙে রাঙানো মঞ্চ। অথচ আধা কিলোমিটারের কম দূরের আরেক হোটেলের চার দেয়ালের ভেতর বন্দী হয়ে থাকতে হলো অনুষ্ঠানের মধ্যমণিকে! মঞ্চে উঠে নিজের হাতে জীবনের অন্যতম সেরা স্বীকৃতি নেওয়ার সুযোগ না মিললেও হোটেলে বসেই পেলেন জোড়া অর্জনের সুখবর।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

আগের দিন হামজার দুর্দান্ত নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মিশনে কোনো ছাড় দিতে নারাজ কোচ টমাস ডুলি। দলের পুরো মনোযোগ খেলায় ধরে রাখতে কোচের অনুমতি না মেলায় অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি হামজার। মঞ্চে উঠতে না পারার মৃদু আক্ষেপ থাকলেও কোচের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে হামজা বললেন, ‘হ্যাঁ, অনুষ্ঠানে গিয়ে পুরস্কার দুটি নিতে পারলে আরও ভালো লাগত।’অনুষ্ঠানে যেতে না পারার আক্ষেপ ছাপিয়ে ট্রফি হাতে হাসিখুশি হামজার উচ্ছ্বাসটাই ছিল চোখে পড়ার মতো। জোড়া পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে বললেন, ‘আলহামদুলিল্লাহ। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। সব সময়ের মতো আল্লাহর কাছে শুকরিয়া, পাশাপাশি আমাকে ভোট দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’ব্যক্তিগত কোনো পুরস্কার জিতবেন, এমনটা কল্পনা করেননি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই মিডফিল্ডার। বললেন সেটিই, ‘আমি জীবনে কখনোই ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবিনি। ফুটবল দলগত খেলা, তাই আমি সব সময় দলের দিকেই মনোযোগ দিই। তবে এভাবে পুরস্কার জেতাটা সত্যিই খুব ভালো লাগার বিষয়।’

বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের

এই পথচলায় পাশে থাকা বাংলাদেশের পাঠক ও ভক্তদের উদ্দেশে হামজার কৃতজ্ঞতা, ‘সব সময় আমাকে এবং দলকে সমর্থন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ধাপে পৌঁছাতে এবং বড় টুর্নামেন্টগুলোতে কোয়ালিফাই করতে আমাদের সব সময় আপনাদের সমর্থন প্রয়োজন। আমরা যে ভালো করছি, তার পেছনে আপনাদের সমর্থনের বড় ভূমিকা আছে।’শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর গোটা দেশ এখন স্বপ্ন দেখছে ২৩ বছরের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে আবারও সাফের শিরোপা ঘরে তোলার। হামজা কতটা আশাবাদী? প্রশ্ন শুনেই বাস্তববাদী উত্তর দিলেন দলের প্রাণভোমরা, ‘অবশ্যই, আমি আশাবাদী। তবে এখন মূল বিষয় হলো আমাদের মাঠে ভালো পারফর্ম করতে হবে। দেখা যাক, ইনশা আল্লাহ আমরা আরেকটি ভালো পারফরম্যান্স উপহার দিতে পারি কি না। পাকিস্তান শক্তিশালী দল, তাই দেখা যাক কী হয়।’

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

গত বছরের ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজার। বছরজুড়ে ৭টি ম্যাচ খেলে করেছেন ৪টি গোল। নেপালের বিপক্ষে করেছিলেন চোখধাঁধানো জোড়া গোল, যার একটি দুর্দান্ত এক বাইসাইকেল কিকে। গত বছর বাংলাদেশ ৮ ম্যাচ খেলে ১০ গোল করেছে, যার মধ্যে সর্বোচ্চ ৪টি গোলই এসেছে হামজার পা থেকে। তাঁর সেই দুর্দান্ত গোল আর মাঠে দর্শক টেনে আনার স্বীকৃতিই যেন ধরা দিল বর্ষসেরার জোড়া ট্রফি হয়ে!

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি–বরণ

প্রকাশের সময় : ১২:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬