বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ জেনসেন হুয়াংয়ের, পরকীয়ার জেরে নাটকীয় পতন ক্যারিক বরখাস্ত, ম্যানইউর দায়িত্ব পাওয়ার পথে পচেত্তিনো ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন দুর্দান্ত হামজা-ফারহান-শমিত-রাকিব, ২৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ২৪ বছর পর প্রিয় স্কুলে ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার হেলিও ১৫০: স্টাইল ও পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসঙ্গে রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৬ বাংলাদেশি আটক মহাদেবপুরে লটারির মাধ্যমে ১০০ নারী শ্রমিক নিয়োগ

ক্যারিক বরখাস্ত, ম্যানইউর দায়িত্ব পাওয়ার পথে পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 1
ক্যারিক বরখাস্ত, ম্যানইউর দায়িত্ব পাওয়ার পথে পচেত্তিনো

গত মৌসুমে দায়িত্ব নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন মাইকেল ক্যারিক। ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে শেষ করেছিল দল। তবে নতুন মৌসুমে সেই সাফল্যের ছিটেফোঁটাও ধরে রাখতে পারেননি সাবেক এই মিডফিল্ডার। ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর পর অবনমন অঞ্চলে নেমে গেছে ইউনাইটেড। শেষ পর্যন্ত চাকরিটাই হারাতে হলো ক্যারিককে। তার জায়গায় দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনো।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্যারিককে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে রয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে জয় পেয়েছে মাত্র তিনটিতে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করছে, ছেলেদের মূল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন মাইকেল ক্যারিক।’

গত জানুয়ারিতে রুবেন আমোরিমকে বরখাস্ত করার পর ক্যারিককে দায়িত্ব দিয়েছিল ইউনাইটেড। তার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল। মৌসুমের বাকি ১৭ ম্যাচের ১২টিতে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করে তৃতীয় স্থানে। ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছিল ইউনাইটেড।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

সেই সাফল্যের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে ক্লাবটি। তবে চলতি মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সের কারণে পরিবর্তন ছাড়া বিকল্প দেখছে না তারা।

ইউনাইটেডের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মৌসুমের হতাশাজনক শুরুর পর ক্লাব অত্যন্ত কঠিন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আমাদের লক্ষ্য অর্জনের জন্য পরিবর্তন প্রয়োজন।’

গত রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছিল ইউনাইটেড। সেটিই হয়ে থাকল ক্যারিকের অধীনে দলের শেষ ম্যাচ। ওই ম্যাচের পর অবশ্য দায়িত্ব ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্যারিক বরখাস্ত, ম্যানইউর দায়িত্ব পাওয়ার পথে পচেত্তিনো

প্রকাশের সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬