বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায় টাইটানিক থেকে হঠাৎ পাওয়া খ্যাতি যেভাবে সামলেছিলেন ‘জ্যাক’ আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আশিক হাসান, কালুখালী (রাজবাড়ী)
  • প্রকাশের সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 77

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আসিফ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য।

এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।

তারা আরও বলেন, ছাত্রসমাজ কখনোই দেশবিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। কালুখালীর মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করবে।

কর্মসূচিতে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমন খন্দকারসহ উপজেলা ও কলেজের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কলেজ ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬