বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায় টাইটানিক থেকে হঠাৎ পাওয়া খ্যাতি যেভাবে সামলেছিলেন ‘জ্যাক’ আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী

আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 3
আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ

‘আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে’—সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করার পর ঢাকায় খাবারের ব্যবস্থা নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন ভারত ফুটবল দলের কোচ নওশাদ মুসা। তাঁর অভিযোগ, খেলোয়াড়দের প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া হচ্ছে। অথচ ম্যাচের পর তাঁদের প্রয়োজন পুষ্টিকর ও ভালো খাবার।আজ জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের ১৫তম সেমিফাইনাল। মাঠের জয়ে আনন্দ থাকলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খাবার নিয়ে অসন্তোষ জানান ভারতীয় কোচ।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

আয়োজকদের আতিথেয়তা নিয়ে প্রশ্নের জবাবে নওশাদ মুসা বলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে খাবার নিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না আপনাকে এই খাবারই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট খাবারের তালিকা দেওয়া হয়েছে, যা সব সময় মেনে চলা সম্ভব নয়। ম্যাচের দিন খেলোয়াড়েরা হয়তো বেশি খেতে চান না। কিন্তু ম্যাচ শেষে তাঁদের ভালো খাবার প্রয়োজন হয়। অথচ প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।’খাবার নিয়ে অসন্তোষ থাকলেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ নেই ভারতের কোচের। তিনি জানিয়েছেন, ম্যাচ না থাকলেও দলের সঙ্গে নিরাপত্তারক্ষী ও গাড়িবহর থাকে। নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি তাঁদের।

মালদ্বীপের বিপক্ষে জয় নিয়ে কথা বলতে গিয়ে দলের প্রস্তুতির সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন মুসা, ‘দল যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই খুব খুশি। মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েও ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে। তাদের নিয়ে আমি গর্বিত।’চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মুসা বলেন, ‘সবকিছু নির্ভর করবে নির্দিষ্ট দিনে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের ওপর।’১৪ নভেম্বর সেমিফাইনালে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ

প্রকাশের সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬