মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপালগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 19

গোপালগঞ্জ জেলা শহর, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং কোটালীপাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার পর এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার পর গোপালগঞ্জ জেলা শহরের সরকারি জেলা স্কুলের প্রধান ফটকের সামনে, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

একই সময়ে জেলার কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর কলেজ গেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। কোটালীপাড়ায় তারা বিক্ষোভ ও মশাল মিছিলও করেন।

তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য স্থানীয় সূত্রে পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ০১:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬