বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায় টাইটানিক থেকে হঠাৎ পাওয়া খ্যাতি যেভাবে সামলেছিলেন ‘জ্যাক’ আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এআই ধারণাকে স্বীকৃতি দিল গ্রামীণফোন বুড়িগঙ্গা সেতুর নিচে মডেল তিন্নির মরদেহ মিলেছিল, আলোচিত মামলার সর্বশেষ অবস্থা কী রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস টপ অর্ডারে বাঁহাতিদের ভিড়, সমাধান হিসেবে রবিন

ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দ্বিতীয় সারির দল নিয়েও এগিয়ে চলেছে শিরোপার পথে।আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৬। একই গ্রুপ থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছিল পাকিস্তান। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা।সাফে ভারতের ধারাবাহিকতার পরিসংখ্যানটা দারুণ। এখন পর্যন্ত ১৫ বার অংশ নিয়ে প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে দলটি। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন, ৪ বার রানার্সআপ এবং ২০০৩ সালে তৃতীয়।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুহাইল আহমদ ভাট। এবারের সাফে এটি তাঁর তৃতীয় গোল। এর আগে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তিন গোল নিয়ে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁর সঙ্গে আছেন পাকিস্তানের নাজিব উল্লাহও।

পেনাল্টি থেকে পাওয়া গোলটিই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়। প্রথমার্ধে অবশ্য খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি ভারত। অন্যদিকে কয়েকবার আক্রমণে উঠেও গোলের দেখা পায়নি মালদ্বীপ। প্রথম ৪৫ মিনিটে বলের দখলে মালদ্বীপের আধিপত্য ছিল ৫৫ শতাংশ। তবে সেই দখল কাজে লাগিয়ে ভারতের গোলমুখে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি তারা।

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা, একাদশে তিন পরিবর্তন

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। একের পর এক আক্রমণে ভারতের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করে দলটি। তবে সতর্ক ছিল ভারতীয় রক্ষণভাগ। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি মালদ্বীপ।ব্যবধান বাড়ানোর চেষ্টায় কয়েকবার আক্রমণে উঠেছে ভারতও। তাদের কিছু শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আবার কয়েকটি আটকে দিয়েছেন মালদ্বীপের গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। বিদায় নিশ্চিত হয় মালদ্বীপের।

গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়

প্রকাশের সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬