গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদের সভাপতিমণ্ডলীতে দায়িত্ব পেলেন পাঁচ সংসদ সদস্য

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১০:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 13

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সংসদ সদস্যকে নিয়ে সভাপতিমণ্ডলী গঠন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাঁদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মনোনীত পাঁচ সদস্য হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সোমবার বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন।
Tag :
























