বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিঁড়িতে পড়ে ছিল টিফিন বাটি, দুই মাস ধরে নিখোঁজ তরুণ আকাশ ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো কার্যকর, জানুয়ারির বেতনেই পাবেন পোশাক শ্রমিকরা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, জানালেন অভিনেত্রী কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা আমি প্রার্থী ছিলাম না, তাই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি গাজীপুর ও সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ নওগাঁয় ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, ৮ ঘণ্টায় উদ্ধার ৯ লাখ ১০ হাজার যুক্তরাষ্ট্রের সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণেও এগিয়ে

আজকের স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 32
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে। এতে ভ্যাটসহ ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।
সোমবার (২ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং সকাল ১০টা থেকেই এই সমন্বিত নতুন দর কার্যকর রয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্যতালিকা:
  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট ইতোমধ্যেই অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৬৩ বার দাম বাড়ানো, ৬৭ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দামের হেরফের হয়েছিল।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজকের স্বর্ণের দাম

প্রকাশের সময় : ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬