সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 12

ঝিনাইদহের কালীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি।

সভায় একই সঙ্গে বিএনপির প্রয়াত দুই নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র হামিদুল ইসলাম হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মশিউর রহমান, শাজাহান শেখ, আনোয়ারুল ইসলাম রবি, ইলিয়াস রহমান মিঠু, আব্দুল মাজেদ, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, মুন্সী কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, মোজাম্মেল হক, এএইচএম আলিম, জুমারত আলী জুম্মা, আবু জাফর, শাহাবুদ্দিন আহমেদ, প্রবীর কুমার বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি প্রয়াত দুই নেতার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন।

সভা শেষে প্রয়াত মশিউর রহমান ও শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬