১৯ মাসের সন্তানকে বাঁচাতে বাবার আকুল আবেদন

- প্রকাশের সময় : ০৮:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 20

রায়য়ান আহমেদ
১৯ মাস বয়সী সন্তান রায়য়ান আহমেদের জরুরি হার্ট সার্জারির জন্য আর্থিক সহায়তা চেয়েছেন বাবা আবু সোহেব সুমন। সন্তানের চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন হলেও এই অর্থ জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী, শিশু রায়য়ানের হৃদযন্ত্রে বড় ধরনের ছিদ্র (লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি) এবং ফুসফুসে রক্ত চলাচলের পথ মারাত্মক সংকুচিত হওয়ার মতো জটিলতা ধরা পড়েছে।
আবু সোহেব সুমন জানান, ছেলের চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। তিনি জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতালে ছেলের চিকিৎসা করানোর পরিকল্পনা করেছেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারছেন না।
এ অবস্থায় সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, দাতব্য সংস্থা এবং দেশ-বিদেশের মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা
বিকাশ/নগদ: ০১৮৩৭৭৯১৫১৩
রকেট: ০১৭১৮২৪৩৪৮১
ব্যাংক হিসাব:
- হিসাবের নাম: আবু সোহেব সুমন (Abu Soheb Sumon)
- হিসাব নম্বর: ২০৫০১১২০২০৭৪১৯৬০০
- রাউটিং নম্বর: ১২৫১০০৩৭৭
- ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
- শাখা: বগুড়া সদর






















