Dhaka ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 18

নওগাঁর পত্নীতলায় ভারতীয় নেশাজাতীয় ১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শামীম হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার হলারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির সরাসরি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটক শামীম হোসেন নওগাঁর পত্নীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের করে জব্দ করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬