Dhaka ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 12

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত দলটির ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

এর আগে গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশের সময় : ০২:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬