Dhaka ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 5

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলা শহর ও সীমান্তবর্তী এলাকার ৫০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে তদারকি করছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি। এ সময় তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও তাঁদের কোনো সমস্যা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অধিনায়ক। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাঁদের আর্থিক অনুদান প্রদান করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জেলার সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তের বিভিন্ন বিওপি থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত নওগাঁ শহরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সদর দপ্তর থেকে আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদরে দুই প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

দায়িত্বপূর্ণ এলাকার মোট ৫০টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে সাতটি। এর মধ্যে পোরশা উপজেলার নীতপুর বিওপির আওতায় চারটি এবং সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির আওতায় একটি ও বামনপাড়া বিওপির আওতায় দুটি পূজামণ্ডপ রয়েছে। বাকি ৪৩টি পূজামণ্ডপ নওগাঁ শহরে ব্যাটালিয়ন সদর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত।

সূত্র আরও জানায়, গত ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপ এলাকায় রেকি ও প্রস্তুতিমূলক টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন। পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

প্রকাশের সময় : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬