বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পত্নীতলায় ৬০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৯:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 12

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মো. সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুমন বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ৬০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬