বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন কারাগারে ‘আজকের মতো দুঃখ আর কখনো পাইনি’, কী ঘটেছিল নায়িকা নূতনের সঙ্গে শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না: শিক্ষামন্ত্রী নারী দলের নতুন কোচের যোগ্যতা নিয়ে ফেডারেশনের ভেতর থেকেই প্রশ্ন সৈয়দপুরে ১৫ মামলার আসামি ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, ১০১ পিস ইয়াবা উদ্ধার দাম বাড়লো সয়াবিন তেলের ফাউল করছেন একজন, কার্ড দেখছেন আরেকজন, ম্যাচের মাঝেই বদল ‘মাতাল’ রেফারির জ্বালাও-পোড়াও করে আ. লীগ তাদের চরিত্রে ফিরেছে: আইনমন্ত্রী ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চান

শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 4
শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর
📌 এক নজরে মূল তথ্য:

  • বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগের কথা এখন অনেকেরই জানা।
  • ছোট ভাইয়ের বোলিংয়ের পর ব্যাট হাতে বেশ কিছুটা সময় মাঠে ছিলেন বড় ভাই আর্যবীরও।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগের কথা এখন অনেকেরই জানা। বয়সভিত্তিক ক্রিকেটে এখন তিনি ভারতীয় দলের নিয়মিত মুখ। এবার ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যানের আরেক ছেলেও বেদান্ত শেবাগও নিজের আগমনী গান শুনিয়েছেন।  আজ বীরেন্দর শেবাগের ছোট ছেলে বেদান্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৭ উইকেট নিয়েছেন। দিল্লির হয়ে বিসিসিআই কুচবিহার ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী অফ স্পিনার বেদান্ত। চার দিনের ম্যাচটিতে দিল্লি অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক তাঁরই বড় ভাই আর্যবীর। পাঞ্জাবের বিপক্ষে ২২.৩ ওভার বোলিং করে ৮৮ রানে ৭ উইকেট নিয়েছেন বেদান্ত। তাঁর বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৫.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়েছে পাঞ্জাব।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

ছোট ভাইয়ের বোলিংয়ের পর ব্যাট হাতে বেশ কিছুটা সময় মাঠে ছিলেন বড় ভাই আর্যবীরও। ৯৪ বল খেলে ৩১ রান করেছেন সাবেক ভারতীয় ওপেনারের বড় ছেলে। অল্প রানের ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।  শেবাগের ছোট ছেলে বেদান্তের জন্ম ২০১০ সালে। অফ স্পিনের পাশাপাশি ডান হাতি ব্যাটসম্যানও তিনি। এর আগে দিল্লি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলেছে বেদান্ত। ২০২৪ সালের ডিসেম্বরে সেই প্রতিযোগিতায় ৪০ ওভার বোলিং করে পেয়েছিল ৪ উইকেট।এদিকে আর্যবীরকে ২০২৬-২৭ মৌসুমের জন্য দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করেছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সব মিলিয়ে ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে এখন বেশ আলোচিত শেবাগ–পরিবার।

শেবাগ ২.০ হতে চান না তাঁর ছেলে আর্যবীর

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর

প্রকাশের সময় : ০৮:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬