নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে

- প্রকাশের সময় : ০৮:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2

- নাহিদ রানা মাঠে ফিরতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।
- আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে অন্তত একটি ম্যাচ খেলিয়ে তাঁকে পরখ করার চিন্তা ছিল নিবাচকদের।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — নাহিদ রানা মাঠে ফিরতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও তাঁকে রাখা হয়নি। পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজের মধ্যেই তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি–টুয়েন্টি সিরিজের জন্য তৈরি করা হবে। কিন্তু সেই পরিকল্পনাতেও এখন বাধা হয়ে দাঁড়াতে পারে নাহিদ রানার জ্বর।পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় থাকার সময়ই পুরোদমে বোলিং শুরু করে দেন নাহিদ। এখন কোনো ব্যথাও নেই তাঁর। ৩০ নভেম্বর পর্যন্ত তাঁকে নির্দিষ্ট পরিমাণ বোলিংয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। কিন্তু গত দুই দিন জ্বরের কারণে বোলিং করতে পারেননি নাহিদ রানা।গতকাল তাঁর ডেঙ্গু পরীক্ষাও করানো হয়েছে। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে গত জুন থেকে সাইড স্ট্রেইন ও নিতম্বের ব্যথার কারণে মাঠের বাইরে থাকা নাহিদ রানার ফেরা আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। তা না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি সিরিজ দিয়েই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে অন্তত একটি ম্যাচ খেলিয়ে তাঁকে পরখ করার চিন্তা ছিল নিবাচকদের। কিন্তু আপাতত ঘরোয়া ক্রিকেটে কোনো টুর্নামেন্ট না থাকায় সেই সুযোগ নেই।আরেক পেসার হাসান মাহমুদকেও মাঠে ফিরতে কিছুদিন অপেক্ষা করতে হবে। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে। টেনিস এলবোর পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি এই পেসার।মাঠে ফিরতে হাসানকে অন্তত মাসখানেক অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। মূলত বিশ্রামেই সেরে উঠবে তাঁর চোট।
জিততে মরিয়া হয়েই কি নাহিদ রানা-হাসান মাহমুদদের চোটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে






















