চলন্ত মোটরসাইকেলে এক হাতে ক্যাচ, ব্রেট লিকেও চমকে দিলেন মেহরান

- প্রকাশের সময় : ০৯:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2

- ক্রিকেট মাঠের বাইরে দিয়ে ছুটে চলেছে মোটরসাইকেল।
- সাধারণ এক সরকারি কর্মচারী রাতারাতি হয়ে উঠেছেন পরিচিত মুখ।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ক্রিকেট মাঠের বাইরে দিয়ে ছুটে চলেছে মোটরসাইকেল। পেছনের আসনে বসা যাত্রী হঠাৎ দেখলেন, আকাশ থেকে একটি ক্রিকেট বল তার দিকেই নেমে আসছে। চালককে মাথা নিচু করতে বলে নিজে একটু উঠে দাঁড়ালেন। তারপর চলন্ত মোটরসাইকেল থেকেই এক হাতে লুফে নিলেন বলটি! অবিশ্বাস্য সেই ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
সাধারণ এক সরকারি কর্মচারী রাতারাতি হয়ে উঠেছেন পরিচিত মুখ। তার ক্যাচ দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লিও। আর সেই মানুষটির নাম মেহরান খান, যিনি বলছেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিওই বদলে দিয়েছে তার জীবন।
ঘটনাটি গত মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে। সেখানে চলছিল সোয়াত প্রিমিয়ার লিগের একটি ক্রিকেট ম্যাচ। কাজ শেষে বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন ২৭ বছর বয়সী মেহরান।
মাঠের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাটসম্যান আবরার লালা একটি উঁচু ছক্কা মারেন। সীমানা পেরিয়ে বলটি উড়ে আসছিল রাস্তার দিকে। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে ওই জায়গা অতিক্রম করছিলেন মেহরান।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
বলটি নিজের দিকে আসতে দেখে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেন তিনি। মোটরসাইকেল থামানোর সময় ছিল না। তাই বন্ধুকে মাথা নিচু করতে বলে নিজেই উঠে এক হাতে ক্যাচটি লুফে নেন। বার্তা সংস্থা এএফপিকে মেহরান বলেছেন, ‘মোটরসাইকেল চালানো বন্ধুকে মাথা নিচু করতে বলেছিলাম। এরপর চলন্ত মোটরসাইকেলে একটু উঠে দাঁড়িয়ে ক্যাচটি ধরে ফেলি।’
মেহরানের কাছে এমন ক্যাচ অবশ্য একেবারে আকস্মিক সৌভাগ্য নয়। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং ও ফিল্ডিংয়েও দক্ষ। এমনকি যে মাঠের বাইরে ক্যাচটি ধরেছেন, সেখানেও অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।
পাকিস্তানের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে কর্মরত মেহরান বলেন, ‘ছোটবেলা থেকেই ক্রিকেট খেলছি। এই মাঠেও অনেক ম্যাচ খেলেছি। ব্যাটসম্যান যখন ছক্কাটি মারলেন, তখন স্বাভাবিকভাবেই মনে হয়েছিল, ইশ্, বলটা যদি ধরতে পারতাম!’






















