মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টকশোতে আ. লীগের পক্ষে বয়ান

প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 7

টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি ও দলটির রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে হলটির সাময়িক প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে হলটির সাময়িক প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর আগে টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি ও দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধার বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। সংগঠনগুলো অধ্যাপক স্নিগ্ধাসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। ছাত্রশিবির তার পদত্যাগ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেয়।

তবে অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টকশোতে আ. লীগের পক্ষে বয়ান

প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশের সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬