বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের… বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব রাজবাড়ীতে দেবাহুতি চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ আটক ১ যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১ কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ

রাজবাড়ীতে দেবাহুতি চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 9

‘তুমি রবে নিরবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের আজাদী ময়দান এলাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উদীচী রাজবাড়ী জেলা সংসদের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, মোমবাতি প্রজ্বালন ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

স্মরণসভায় বক্তব্য দেন দেবাহুতি চক্রবর্তীর ছোট ভাই ধূর্জটি চক্রবর্তী, প্রবীণ বামপন্থী নেতা আবদুস সামাদ মিয়া, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, অরণীর সভাপতি মুনিরুল হক, আইনজীবী শফিকুল আজম মামুন, মাহাবুব রহমান, ফকীর শাহাদত হোসেন, লাইলী নাহার, অরুন কুমার সরকার, তপন কুমার দে, শ্যামা রানী দে, অজয় দাস তালুকদার, মো. আরব আলী, নাজমা সুলতানা, আজিজুল হাসান খোকা, বাবন চক্রবর্তী, আজাদ সিদ্দিকী মিলন, ধীরেন্দ্রনাথ দাস, অপূর্ব কুমার দাস ও সাজীনা ইমামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দেবাহুতি চক্রবর্তী ছিলেন সাহসী, সত্যনিষ্ঠ, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবদরদি ব্যক্তিত্ব। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি নিজেও সংগঠন প্রতিষ্ঠা ও নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে রাজবাড়ীবাসী একজন অকৃত্রিম আপনজনকে হারিয়েছে।

স্মরণসভায় একক সংগীত পরিবেশন করেন আজাদ সিদ্দিকী ও সাজীনা শাম্মী। সমবেত সংগীত পরিবেশনায় নেতৃত্ব দেন ধীরেন্দ্রনাথ দাস। এছাড়া কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবাহুতি চক্রবর্তী মারা যান। তাঁর ইচ্ছা অনুযায়ী মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দেবাহুতি চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬