বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের… বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব রাজবাড়ীতে দেবাহুতি চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ আটক ১ যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১ কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ

বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 10

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র। শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তোলাও সরকারের লক্ষ্য।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে পড়তে আসবেন। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবোটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০২:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬