সৈয়দপুরে ১৫ মামলার আসামি ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, ১০১ পিস ইয়াবা উদ্ধার

- প্রকাশের সময় : ০৭:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 9

নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. জামিল বাবু ওরফে বাবুয়া (৪৪) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তার জামিল বাবু সৈয়দপুর শহরের বাসিন্দা ও প্রয়াত মনজুর আলীর ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের ইসলামবাগ এলাকার চিনি মসজিদ সংলগ্ন সুপারিবাগান মহল্লায় জামিল বাবুর বাড়িতে অভিযান চালায় নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।























