শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস জীবন বাঁচাতে সমন্বিত অগ্নিনিরাপত্তার বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান বুমরাহর বোলিংয়ে সেই চেনা ধার দেখা যায়নি: গাভাস্কার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা

পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 29

রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে ও পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), মৌরাট গ্রামের শওকত আলী সরদারের ছেলে ও মৌরাট ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সাইফুজ্জামান শুভ (৩৬) এবং বড়গাছি (মৈশালা) গ্রামের আব্দুল রাজ্জাক সরদারের ছেলে ও পৌর ছাত্রলীগের কর্মী মো. রুবেল সরদার (২৪)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা পাংশা থানার মামলা নম্বর ৫ (তারিখ: ০৮/০৯/২০২৫, জিআর নম্বর-১৯৬/২৫)-এর তদন্তে প্রাপ্ত আসামি।

পুলিশের দাবি, আসামিরা সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর পুলিশি প্রহরায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬