বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ফেলিক্সের বার্সায় ফেরার পথ বন্ধ করে দিচ্ছে রোনালদোর আল-নাসর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2
ফেলিক্সের বার্সায় ফেরার পথ বন্ধ করে দিচ্ছে রোনালদোর আল-নাসর
📌 এক নজরে মূল তথ্য:

  • বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা আগেও জানিয়েছিলেন জোয়াও ফেলিক্স।
  • সৌদি আরবের সংবাদমাধ্যম আররিয়াদিয়াহ জানিয়েছে, সম্প্রতি ফেলিক্সের সঙ্গে বৈঠক করেছেন আল-নাসরের ক্রীড়া বিভাগের কর্মকর্তারা।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা আগেও জানিয়েছিলেন জোয়াও ফেলিক্স। কাতালান ক্লাবটিতে আবারও তাকে দেখা যেতে পারে, এমন গুঞ্জনও চলছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু সেই সম্ভাবনা আপাতত শেষ হতে চলেছে। পর্তুগিজ ফরোয়ার্ডকে কোনোভাবেই ছাড়তে রাজি নয় আল-নাসর। বরং চুক্তির বিশেষ শর্ত কাজে লাগিয়ে ২০২৯ সাল পর্যন্ত তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের ক্লাবটি।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

সৌদি আরবের সংবাদমাধ্যম আররিয়াদিয়াহ জানিয়েছে, সম্প্রতি ফেলিক্সের সঙ্গে বৈঠক করেছেন আল-নাসরের ক্রীড়া বিভাগের কর্মকর্তারা। সেখানে ২০২৯ সাল পর্যন্ত তার চুক্তি বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, মৌসুম শেষে তাকে বিক্রি করার কিংবা চুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত বাতিল করার কোনো পরিকল্পনা তাদের নেই।

আল-নাসরের এমন সিদ্ধান্তে আপত্তি জানাননি ফেলিক্সও। বরং সৌদি আরবে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। ক্লাবের পরিবেশ, কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক এবং রিয়াদে জীবনযাপন, সবকিছু নিয়েই স্বাচ্ছন্দ্যে আছেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিজের হারানো ছন্দও অনেকটাই ফিরে পেয়েছেন ফেলিক্স। আল নাসরের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে পর্তুগাল জাতীয় দলের শুরুর একাদশেও ফিরেছেন তিনি। এই উন্নতির পেছনে সৌদি ক্লাবটির ইতিবাচক পরিবেশকে গুরুত্বপূর্ণ মনে করেন সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

তাকে ধরে রাখতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে আল-নাসরকে। নতুন চুক্তিতে ফেলিক্সের বার্ষিক বেতন বেড়ে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো হবে বলে জানিয়েছে আররিয়াদিয়াহ। এর পাশাপাশি ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতায় দলের সাফল্যের ভিত্তিতে অতিরিক্ত বোনাসও পাবেন তিনি।

২০২৫ সালের জুলাইয়ে চেলসি থেকে আল-নাসরে যোগ দিয়েছিলেন ফেলিক্স। সেই সময় দুই বছরের জন্য চুক্তি হয়েছিল তার। তবে চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর বিশেষ শর্ত রাখা হয়েছিল।

শর্ত অনুযায়ী, আল নাসর চাইলে ২০২৭ সালের জুনের আগে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা বাতিল করতে পারত। এ জন্য আগামী মে মাসের শেষ পর্যন্ত সময় ছিল ক্লাবটির হাতে। কিন্তু সেই সুযোগ কাজে না লাগিয়ে এখনই ফেলিক্সকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি ক্লাবটি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেলিক্সের বার্সায় ফেরার পথ বন্ধ করে দিচ্ছে রোনালদোর আল-নাসর

প্রকাশের সময় : ১০:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬