বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, পাওয়া গেছে ৫৬৮টি চাহিদাপত্র ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার ২৭৪ যাত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের খোঁজ যাঁদের হাতে উঠেছে ক্রীড়া পুরস্কার নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 2

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালকও রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানচালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।

হাইওয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

প্রকাশের সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬