বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, পাওয়া গেছে ৫৬৮টি চাহিদাপত্র ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার ২৭৪ যাত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অক্ষত দ্বীপের খোঁজ যাঁদের হাতে উঠেছে ক্রীড়া পুরস্কার নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২ একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, পাওয়া গেছে ৫৬৮টি চাহিদাপত্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরু করতে চায় সরকার। এ লক্ষ্যে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়া গেছে। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদুল হক বলেন, এখন পর্যন্ত তারা ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছেন। ডিসেম্বরের আগেই কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। ডিসেম্বরের আগেই ডিএইচএলের মাধ্যমে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে চান তারা। তবে কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়।

বোয়েসেল সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগের উদ্যোগের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার, পাওয়া গেছে ৫৬৮টি চাহিদাপত্র

প্রকাশের সময় : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬