বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

যাঁরা পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 2
যাঁরা পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার

২০০৪ থেকে ২০২৪। খালেদ মাসুদ থেকে সাকিব আল হাসান। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়েছে ২০ বার। ক্রিকেট, গলফ, শুটিং ও সাঁতার মিলিয়ে ১৪ জন পেয়েছেন বর্ষসেরার স্বীকৃতি। কেন তাঁরা বর্ষসেরা হয়েছেন…

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

উইকেটের পেছনে সব সময়ই ছিলেন নির্ভরতার প্রতীক। বর্ষসেরার স্বীকৃতি পাওয়ায় বড় ভূমিকা রেখেছিল উইকেটের সামনে ব্যাট হাতে পারফরম্যান্সও। টেস্টে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৩৪৯ রান। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর ৮ নম্বরে নেমে লড়াকু সেঞ্চুরি। যেটির কল্যাণেই নিজেদের কৃতিত্বে প্রথম টেস্ট ড্র করতে পেরেছিল বাংলাদেশ। ওয়ানডেতে সে বছর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯৯ রান করেছিলেন। এর সঙ্গে টেস্টে ২০টি ও ওয়ানডেতে ২২টি ডিসমিসাল মিলিয়ে খালেদ মাসুদ গড়েন ‘প্রথম’-এর কীর্তি—প্রথম আলো ক্রীড়া পুরস্কারের প্রথম বর্ষসেরা।

৬ টেস্টে করেছিলেন ৩৭৬ রান, ১৪টি ওয়ানডেতে ৩৩৭। তবে হাবিবুল বাশারের বর্ষসেরা নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও বড় ভূমিকা ছিল অধিনায়ক হিসেবে সাফল্যের। বছরের শুরুতে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রথম জয় পায়, জেতে প্রথম ওয়ানডে সিরিজও। ইংল্যান্ড সফরে ন্যাটওয়েস্ট ট্রফিতে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ভূমিকা রাখেন ব্যাট হাতেও। বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে যে একটা অস্থিরতা ছিল, হাবিবুলের ধারাবাহিকতা সেটির অবসান ঘটায়। বর্ষসেরা হিসেবে নির্বাচনে বিবেচিত হয়েছিল এটির সুদূরপ্রসারী তাৎপর্যও।

২০০৬ সালে ওয়ানডেতে এক হাজারের বেশি রান করেছিলেন ছয়জন ব্যাটসম্যান। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশেরও একজন। ওয়ানডেতে এই মাইলফলক ছোঁয়ার পথে শাহরিয়ার নাফীস সে বছর সেঞ্চুরি করেছিলেন তিনটি। বর্ষসেরার স্বীকৃতি পাওয়ায় এর সঙ্গে বড় ভূমিকা রেখেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক টেস্ট সেঞ্চুরি। ফতুল্লা টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে হকচকিত করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ৩৫৫। শাহরিয়ার নাফীস খেলেছিলেন ১৩৮ রানের ঝলমলে এক ইনিংস। জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপ হয়ে আছে ওই ফতুল্লা টেস্ট। তবে শাহরিয়ার নাফীসের ইনিংসটি পেয়ে গেছে অমরত্ব।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

২০০৭–মোহাম্মদ আশরাফুল

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে গায়ানায় সে সময় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বিপক্ষে। যার মূলে ছিল মোহাম্মদ আশরাফুলের ৮৩ বলে ৮৭ রানের অসাধারণ এক ইনিংস। ওই একটা ইনিংসই সে বছর বর্ষসেরার দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছিল তাঁকে; সঙ্গে বিবেচনায় এসেছিল একটি বিশ্ব রেকর্ডও। টেস্ট ক্রিকেটে অভিষেকেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তি গড়া আশরাফুল সময়ের হিসাবে দ্রুততম হাফ সেঞ্চুরিটাও করেন এ বছর। ভারতের বিপক্ষে মিরপুরে ৪১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসে ফিফটি এসেছিল মাত্র ২৭ মিনিটে। এর আগে দুবার বর্ষসেরা রানারআপ হওয়া আশরাফুল এবার পান সেরার স্বীকৃতি।

বিশ্বমানের এক অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের আবির্ভাবের কারণে বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় হয়ে আছে বছরটি। ব্যাটিংয়েও বলার মতো অনেক কীর্তি ছিল—পাকিস্তান সফরে পরপর দুটি ওয়ানডেতে ৭৫ ও ১০৮, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৯৬। তবে সাকিবের নবরূপে আবির্ভাবের সাক্ষী নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। বিশেষজ্ঞ স্পিনারের ভূমিকায় প্রথম টেস্টেই ৩৬ রানে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে ও বাংলাদেশে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর তিন ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি। ব্যাট-বলে অসাধারণ সাকিবের প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কারে জয়যাত্রাও শুরু হলো এ বছরই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যাঁরা পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার

প্রকাশের সময় : ০৮:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬