মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষের অভিযোগ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 6

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতুলিয়া/ভূতগাড়ি মৌজায় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ এবং জনসাধারণের নৌপথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করা শতাধিক মৎস্যজীবী বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে নৌপথ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয়দের অভিযোগ, ভুতুলিয়া/ভূতগাড়ি মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৪০ বিঘা সরকারি জলাশয় দীর্ঘদিন ধরে উন্মুক্ত বিল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতি বছর ছয় থেকে আট মাস বিলে পানি থাকায় স্থানীয় মৎস্যজীবীরা মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সম্প্রতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে বাঁধ ও বিভিন্ন প্রতিবন্ধকতা নির্মাণের মাধ্যমে মাছ চাষের অভিযোগ উঠেছে।

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সরকারি রেকর্ড অনুযায়ী, ১০৭৬ নম্বর দাগে প্রায় ১ একর ৪১ শতাংশ জমি নৌকা চলাচলের ঘাট হিসেবে উল্লেখ রয়েছে। অন্যদিকে, ৫৮ নম্বর দাগে রয়েছে প্রায় ১ একর ৪২ শতাংশ বিল। এ ছাড়া বিভিন্ন দাগের সরকারি খাস জমি নিয়ে বিস্তৃত জলাশয়টি।

অভিযোগের বিষয়ে দখলকারীদের একজন মাহতাবের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রায় ১৪ বিঘা খাস জমি রয়েছে, তবে সেগুলো পত্তন নেওয়া। এ সময় তাঁর বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেননি।

তবে অনুসন্ধানে পত্তন নেওয়া জমির কিছু অংশ অন্যদের কাছে বিক্রি অথবা লিজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুরের মতো খনন করে সেখানে মাছ চাষ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সরকারি খাস জমির শ্রেণি পরিবর্তন করে ব্যক্তিগতভাবে ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় মৎস্যজীবী আশু বলেন, “আগের মতো বিলটি উন্মুক্ত করে দেওয়া হোক। এলাকার মৎস্যজীবীরা সারা বছর সেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে চান। প্রভাবশালীদের কারণে এখন অনেকেই খাস জমিতে কুয়া বা পুকুরের মতো তৈরি করে মাছ চাষ করছেন। এতে আমরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছি।”

মৎস্যজীবীদের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, “বিলের সরকারি খাস জমি উন্মুক্ত করে দিয়ে মৎস্যজীবীদের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানাচ্ছি।”

এদিকে, সরকারি রেকর্ডে নৌকা চলাচলের ঘাট হিসেবে উল্লেখিত জমিতে বাঁধ নির্মাণের ফলে বর্ষা মৌসুমে ভুতুলিয়া এলাকার মানুষ নৌকাযোগে কাঠখৈইর বাজারে যাতায়াত করতে পারছেন না। এতে কৃষিপণ্য পরিবহন, বাজারে যাতায়াতসহ স্থানীয়দের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিন বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি খাস বিলের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ, উন্মুক্ত জলাশয় পুনরুদ্ধার এবং জনসাধারণের নৌপথ চালুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সম্পত্তি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষের অভিযোগ

প্রকাশের সময় : ০১:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬