রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 16

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে দেওয়া তাঁর ওই স্ট্যাটাসটি ইতিমধ্যে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

রোববার (০৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন তিনি। সেখানে জুমা লেখেন, “লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কি না।”

পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’

তাঁর এই পোস্টের ভাষা ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে পোস্টে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী

প্রকাশের সময় : ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬