সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নির্বিষ বোলিংয়ে হতাশার সেশন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 3
নির্বিষ বোলিংয়ে হতাশার সেশন

স্পিনার-পেসার কারো বোলিংয়েই যেন ধার নেই। সিলেটে চতুর্থ দিনেও উইকেট মনে হলো ব্যাটিং স্বর্গ। বাংলাদেশের বোলারদের এমন পরিস্থিতিতে চরম হতাশায় পোড়ালেন কেভাম হজ আর কেভিন উইকহ্যাম। এই দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে দুইশর ওপর লিড নিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

সিলেট টেস্টের চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ২ উইকেটে ২৫৯ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে ২২৯ রানে। দ্বিতীয় সেশনে ২৮ ওভার ব্যাট করে ১৩১ রান যোগ করতে কোন উইকেট হারায়নি তারা। প্রথম সেশনে ওভার প্রতি চার করে রান তোলা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেশনে রান উঠিয়েছে সাড়ে চার করে।

১২১ বলে ৮৫ রানের জুটিতে হজ অপরাজিত ৯৩ রানে। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে উইকহ্যাম ক্রিজে আছেন ৬৩ রানে।

২ উইকেটে ১২৮ রান নিয়ে নেমে অনেকটা ওয়ানডে গতিতে ছুটতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দুই ব্যাটার হজ আর উইকহ্যাম বাজে বল প্রহার করতে থাকেন অনায়াসে। পাশাপাশি প্রান্ত বদলে বাংলাদেশের ফিল্ডারদের রাখেন তুমুল ব্যস্ত।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

লাঞ্চের আগে দুই স্পিনার কিছুটা চাপ তৈরি করতে পারলেও দ্বিতীয় সেশনে তাদের দেখা যায় নির্বিষ। আলগা বলগুলো উইকেটের চারপাশে ছড়িয়ে দিতে থাকেন ক্যারিবিয়ান ব্যাটাররা।

স্পিনারদের হতাশার স্পেলের পর দুই পেসারকে আক্রমণে এনেও লাভ হয়নি। আগের ইনিংসের বোলিং হিরো হাসান মাহমুদকে দেখায় ক্লান্ত। তিনিই ছিলেন সবচেয়ে খরুচে।

তাসকিন ‘দু-একটা’ বলে পরাস্ত করছিলেন বটে, তবে তার বল থেকেও ব্যাটারদের জন্য উদ্বেগের পরিস্থিতি আসেনি। তাইজুল প্রথম উইকেট নিয়েছিলেন লাঞ্চের আগে। বিরতি শেষে ফিরে তিনি যেন ফের ছন্দহারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বিষ বোলিংয়ে হতাশার সেশন

প্রকাশের সময় : ০৯:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬