সূর্যবংশীর গ্যারেজে আরও একটি গাড়ি, মোট কয়টা হলো

- প্রকাশের সময় : ০৬:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 6

আইনের চোখেও এখনো গাড়ির স্টিয়ারিং ধরার বয়স হয়নি তাঁর। ড্রাইভিং লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে আরও তিন বছর। কিন্তু ক্রিকেট মাঠে ঝড় তোলা বৈভব সূর্যবংশীর সাফল্যের গতি যেন বয়সের ক্যালেন্ডার মানছে না। যে বয়সে অনেকে মোটরবাইক চালানোর স্বপ্ন দেখে, সে বয়সেই একের পর এক গাড়ি জায়গা করে নিচ্ছে তাঁর গ্যারেজে।সেই সংগ্রহে সর্বশেষ যুক্ত হয়েছে টাটা সিয়েরা। ২০২৬ আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ হওয়ায় পুরস্কার হিসেবে গাড়িটি পেয়েছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান। গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে টাটার শোরুমে গিয়ে গাড়িটির ডেলিভারি নেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মা–বাবা ও ভাই।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
টাটা সিয়েরা সূর্যবংশীর পাওয়া তৃতীয় গাড়ি। আগে থেকে আছে টাটা কার্ভ ইভি ও একটি মার্সিডিজ-বেঞ্জ। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হওয়া সূর্যবংশী ২০২৫ আইপিএলে ২০৬.৫৬ স্ট্রাইক রেটে করেন ২৫২ রান। কমপক্ষে ১০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট ছিল সর্বোচ্চ। এর স্বীকৃতি হিসেবে হয়েছিলেন ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’। পুরস্কার হিসেবে পেয়েছিলেন টাটা কার্ভ ইভি। গাড়িটি মাকে উপহার দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।অন্য গাড়িটি মার্সিডিজ-বেঞ্জ। ২০২৫ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করার পর রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রঞ্জিত বরঠাকুর তাঁকে গাড়িটি উপহার দেন। গাড়িটির সুনির্দিষ্ট মডেল অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
ইয়ামাল, সূর্যবংশী, গাউট, আন্দ্রিভা—খেলাধুলার জগতে চলছে তরুণ প্রতিভাদের জয়জয়কার
২০২৬ আইপিএলেও ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন সূর্যবংশী। ১৬ ম্যাচে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে করেছেন ৭৭৬ রান। জিতেছেন অরেঞ্জ ক্যাপ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার। পাশাপাশি পেয়েছেন ইমার্জিং প্লেয়ার, সুপার সিক্সেস ও সুপার স্ট্রাইকার অব দ্য সিজনের স্বীকৃতি। সব মিলিয়ে এক আসরে পাঁচটি ব্যক্তিগত পুরস্কার জেতা প্রথম ক্রিকেটার তিনি।একের পর এক গাড়ি পাওয়া সূর্যবংশী ক্রিকেট মাঠে এরই মধ্যে বেশ কিছু রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ২০২৫ সালে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে হয়েছেন পুরুষদের টি-টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রান করে ভারতকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন; হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
একই বছর ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে তাঁর। আর সর্বশেষ আইপিএলে ৭২টি ছক্কা মেরে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।তবে এত সব রেকর্ড আর সেই সূত্রে একাধিক গাড়ির সঙ্গে নাম জড়ালেও আপাতত চালকের আসনে বসার সুযোগ নেই সূর্যবংশীর। ভারতের আইন অনুযায়ী, ব্যক্তিগত গাড়ি চালানোর লাইসেন্স পেতে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হয়। তাই স্টিয়ারিং হাতে নিতে আরও তিন বছর অপেক্ষা করতে হবে তাঁকে।
সূর্যবংশীতে ভারতের মোহ কি শেষ? ৫ টি–টুয়েন্টিতেই একাদশে বাইরে






















