সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর চিনবেন কীভাবে?

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 5
এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর চিনবেন কীভাবে?

হঠাৎ পরিচিত একটি নম্বর থেকে ফোন এলো। ওপাশে আপনার বন্ধুর কণ্ঠস্বর। তিনি বিপদে পড়েছেন, জরুরি ভিত্তিতে কিছু টাকা দরকার। কথা বলার ধরন, উচ্চারণ, এমনকি গলার স্বরও বন্ধুর মতোই। তাই সন্দেহ করার কোনো কারণ খুঁজে পেলেন না। কিন্তু টাকা পাঠানোর পর জানতে পারলেন, বন্ধু আসলে ফোনই করেননি। যে কণ্ঠস্বর শুনেছিলেন, সেটি তৈরি করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

এআই প্রযুক্তির সাহায্যে এখন কোনো ব্যক্তির কণ্ঠস্বরের অনুকরণ করা সম্ভব। অনলাইনে প্রকাশিত ভিডিও, সাক্ষাৎকার কিংবা অডিও থেকে পাওয়া কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করেও এমন কৃত্রিম কণ্ঠ তৈরি করা যেতে পারে। ফলে পরিচিত মানুষের গলা শুনেই ফোনের ওপাশের ব্যক্তিকে বিশ্বাস করা আগের চেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তবে কিছু বিষয় খেয়াল করলে সন্দেহজনক কণ্ঠস্বর শনাক্ত করা এবং প্রতারণা এড়ানো সহজ হতে পারে।

মানুষের স্বাভাবিক কথাবার্তায় ছোটখাটো বিরতি, শ্বাস নেওয়ার শব্দ, উচ্চারণের পরিবর্তন কিংবা আবেগের ওঠানামা থাকে। কিন্তু এআই দিয়ে তৈরি কিছু কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে মসৃণ বা একই রকম শোনাতে পারে। কথার প্রতিটি শব্দ প্রায় একই গতিতে উচ্চারিত হচ্ছে কি না, কিংবা দীর্ঘ বাক্যেও স্বাভাবিক বিরতি অনুপস্থিত কি না, খেয়াল করুন। আবার কিছু কৃত্রিম কণ্ঠে শব্দের শেষাংশ অস্বাভাবিক শোনাতে পারে। বিশেষ করে দীর্ঘ বাক্য বা জটিল শব্দ উচ্চারণের সময় এমন অসংগতি ধরা পড়তে পারে।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

কেউ ভয় পেয়েছেন, বিপদে পড়েছেন কিংবা খুব আনন্দিত—এমন পরিস্থিতিতে সাধারণত তার কথার গতি, স্বর ও উচ্চারণে পরিবর্তন আসে। কিন্তু এআই কণ্ঠে কথার বিষয়বস্তু এবং আবেগ প্রকাশের মধ্যে অসংগতি থাকতে পারে। ধরুন, কেউ বলছেন তিনি বড় বিপদে পড়েছেন। অথচ তার কণ্ঠস্বর পুরো কথোপকথনজুড়ে একই রকম শান্ত ও নিরাবেগ শোনাচ্ছে। আবার কখনো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নাটকীয় আবেগও শোনা যেতে পারে। এ ধরনের অসংগতি সন্দেহের কারণ হতে পারে।

পরিচিত মানুষের কথা বলার নিজস্ব ধরন থাকে। কেউ দ্রুত কথা বলেন, কেউ নির্দিষ্ট কিছু শব্দ বেশি ব্যবহার করেন। কারও আঞ্চলিক উচ্চারণ রয়েছে, আবার কারও কথায় বিশেষ ধরনের বিরতি থাকে। এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর গলার স্বর অনুকরণ করতে পারলেও ব্যক্তির স্বাভাবিক কথার ধরন পুরোপুরি ধরে রাখতে পারে না। তাই পরিচিত কারও কণ্ঠস্বর শুনলেও খেয়াল করুন, তিনি সাধারণত যেভাবে কথা বলেন, সেভাবেই বলছেন কি না। বিশেষ করে বাংলা ও ইংরেজি মিশিয়ে কথা বলা, আঞ্চলিক শব্দ ব্যবহার কিংবা পরিচিত কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না, শুনতে পারেন।

এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত কণ্ঠস্বরের কিছু ক্ষেত্রে কথার মাঝখানে অস্বাভাবিক বিরতি, শব্দের বিকৃতি কিংবা স্বরের হঠাৎ পরিবর্তন শোনা যেতে পারে। কখনো একটি শব্দ থেকে পরের শব্দে যাওয়ার সময় কণ্ঠস্বর সামান্য বদলে যেতে পারে। আবার কোনো বাক্যের অংশ বিশেষ যান্ত্রিক বা অস্পষ্ট শোনাতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর চিনবেন কীভাবে?

প্রকাশের সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬