সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 6
বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ড্র, তাতে আরেকটু ধূসর হলো বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর যে বাংলাদেশের প্রায় ১০ পয়েন্ট কমে গেছে। তবে এখনো বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে।৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ আছে পাঁচে। বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩), অস্ট্রেলিয়া (৬৯.২৩) ও ভারত (৫১.৫২)।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের হাতে ম্যাচ আছে আর চারটি। যার দুটি এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে। শেষ দুটি আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ যদি চারটি টেস্টই জিতে যায় তবে শতকরা হিসাবে বাংলাদেশের পয়েন্ট হবে ৬৩.৮৯। যেটি যথেষ্ট হতে পারে শীর্ষ দুইয়ে থেকে ফাইনাল খেলার জন্য।

২০২১-২৩ চক্রে এর চেয়ে কম পয়েন্ট নিয়েই ফাইনালে উঠেছিল ভারত। দলটির পয়েন্ট ছিল ৫৮.৮ শতাংশ। ফাইনালের আরেক দল অস্ট্রেলিয়ার পয়েন্ট খুব বেশি ছিল না। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার শতকরা পয়েন্ট ছিল ৬৬.৬৭।

জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

শেষ চার ম্যাচের তিনটিতে জিতলে ও একটিতে হারলে বাংলাদেশের শতকরা পয়েন্ট হবে ৫৫.৫৬। সে ক্ষেত্রেও অন্যান্য দলে ওঠানামায় ভাগ্য ভালো থাকলে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন পূরণও হতে পারে। তবে শেষ চার ম্যাচের দুটিতে জয় ও দুটিতে হারলে ৫০–এর নিচে থাকবে বাংলাদেশের পয়েন্ট, আর সেই পয়েন্ট নিয়ে ফাইনাল খেলা প্রায় অসম্ভব।ফাইনালে ওঠার নাটাই নিজেদের হাতে রাখতে তাই শেষ দুই সিরিজে বাংলাদেশকে ভালো করতেই হবে।

সূর্যবংশীর গ্যারেজে আরও একটি গাড়ি, মোট কয়টা হলো

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি

প্রকাশের সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬