সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 2
এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ এবং বদলে যাওয়া পরিস্থিতিতে মুক্ত পেশাজীবীদের করণীয় নিয়ে আজ সোমবার রাজধানীর আমারি ঢাকা হোটেলে একটি মিটআপ অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে আসা ফ্রিল্যান্সারদের পাশাপাশি উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

‘ফিউচার অব ফ্রিল্যান্সিং: এআই বিপ্লব এবং আমাদের টিকে থাকার উপায়’ শীর্ষক এ মতবিনিময় সভায় ফ্রিল্যান্সিংয়ের কাজের ধরনে এআইয়ের প্রভাব এবং পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার নানা দিক নিয়ে আলোচনা হয়। আলোচকেরা বলেন এআই ফ্রিল্যান্সারদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করলেও একই সঙ্গে কাজের নতুন সম্ভাবনাও খুলে দিচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে নিয়মিত দক্ষতা হালনাগাদ করা, এআইভিত্তিক টুলের ব্যবহার শেখা এবং নিজের কাজের ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জনের ওপর জোর দেন তাঁরা।

এআইকে কাজের সহকারী হিসেবে ব্যবহার করে কীভাবে আরও কার্যকরভাবে সেবা দেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি সৃজনশীলতা, সমস্যা সমাধান, কাজের মান যাচাই এবং গ্রাহকের সঙ্গে কার্যকর যোগাযোগের মতো দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন, প্রথম আলোর তথ্যপ্রযুক্তিবিষয়ক লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান। টপ রেটেড ফ্রিল্যান্সারদের মধ্যে অংশ নেন আইস্পাইরোর সহপ্রতিষ্ঠাতা এস আর সোহাগ, বাপ্পি, আসাদুল্লাহ গালিব ও তোফায়েল আহমেদ। এ ছাড়া আরহোস্টের প্রতিষ্ঠাতা মো. আজিজুর রহমান, ম্যাক্সকনভার্ট মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের মোরশেদ এবং ওয়েববাড়ির প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আকরামুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়

প্রকাশের সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬