সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ঢাকায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি, মিলল ভ্যাপসা গরম থেকে স্বস্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 5

সারাদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় হঠাৎ শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হতে শুরু করে এবং বিকালের দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।

এই বৃষ্টিতে দিনের গুমোট গরম কেটে গিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে নগরজীবনে। বৃষ্টির সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক বজ্রপাতও হতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল ৮ দশমিক ১ ডিগ্রি।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর এলাকা, মিরপুর, সায়েদাবাদসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এ ছাড়া গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি হয়েছে।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছিল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছিল।

আসছে শীতে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
এদিকে শীতের আগমনী বার্তার মধ্যেই দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, আগামী তিন মাসে (নভেম্বর থেকে জানুয়ারি) দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। তবে সামগ্রিকভাবে এবারের শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ থাকতে পারে।

চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা এবং বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি, মিলল ভ্যাপসা গরম থেকে স্বস্তি

প্রকাশের সময় : ০৮:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬